1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুরে জাটকা ধরায় ৩২ জেলে আটক, ২৬ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা হয়েছে। বাকি দুই জেলে অসুস্থ্য এবং ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

মামলার আসামী জেলেরা হলেন-আব্দুর রহমান খান (২৮), বাবুল মাঝি (২২), মো. জাকির হোসেন (২৭), মনু মিয়া গাজী (২৮), মো. আমন (১৮), জিল্লু মাঝি (৩০), আওলাদ বন্দুকসী (২৮), ফরিদ বন্দুকসী (৩০), ইব্রাহীম খান (৩০), হাবিব খান (৪০), জাহিদুল ইসলাম (২৭), মো. মোশাররফ মাঝি (২৪), মো. ইউসুফ মাঝি (২৩), হারুন খান (৫০), শাহজাহান শেখ (৪৫), রুস্তম হাওলাদার (৩২), আব্দুল কাদির ঢালি (৬০), বাসু ঢালী (৩০), দুলাল দিদার (৫৫), শাকিল হাওলাদার (১৯), শিপন সিকদার (২৯), তানভীর হাওলাদার (১৮), মানিক জমাদ্দার (২৭), আকাশ খান (২৪), ইমান গাজী (৩০), রুবেল ছৈয়াল (২০), মো. ছাত্তার গাজী (৩২), সাগর হাওলাদার (১৯)। এদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

সদর উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) বিকাল ৫টা থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টা পর্যন্ত সদর উপজেলার আখনের হাট থেকে বহরিয়া পর্যন্ত মেঘনা নদীর উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।

এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৩২ জেলে আটক, দুটি মাছ ধরার নৌকা জব্দ, ৫হাজার মিটার কারেন্টজাল ও আনুমানিক ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে নৌ থানায় মৎস্য আইনে পৃথক ১০টি নিয়মিত মামলা হয়েছে। জব্দ কারেন্টজাল ও নৌকা থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, চাঁদপুর নৌ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট