1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে মাদক কারবারি গ্রেপ্তার চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড শাহরাস্তি ও হাজীগঞ্জে কাল থেকে বন্ধ হচ্ছে ৪৫টি বাজারে খাজনা আদায় চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে মাদক সহ দুই পাচারকারী আটক ফরিদগঞ্জে মাদ্রাসায় ভাংচুর-লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন চাঁদপুরে সরকারি সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে বালু উত্তোলন হবে না: এমপি মানিক শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি  আটক শাহরাস্তিতে লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার সন্দেহ মৈশাদী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ 

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তিনটি মাছ ধরার নৌকা ও ৫হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদরের হযরত আলী (৩০), শুভ পাটওয়ারী (১৮), জয়নাল উদ্দিন (৭৫), মেছের উদ্দিন (৪০) ও মতলব উত্তরের আবদুল (২৪)। এদের মধ্যে ১৫ দিনের সাজা হয় আবদুলের। বাকি ৪ জনের ৭ দিন করে।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, দুপুর ১২ থেকে বিকাল ৫টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, শফরমালী, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, চরমুকুন্দী ও বহরিয়া সংলগ্ন মেঘনা নদীতে টহল মোবাইল কোর্ট পরিচালিত হয়। যৌথ অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ অংশগ্রহণ করে।

এসময় রাজরাজেশ্বর ইউনিয়নের গাজীরটেক ও চরমুকুন্দী সংলগ্ন মেঘনা নদী থেকে তিনটি নৌকাসহ ৫ জন অসাধু জেলে আটক করা হয় এবং জব্দ করা ৫হাজার মিটার কারেন্ট জাল।

আটক জেলেদের কোস্টগার্ড স্টেশনে এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং একজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার ভুমি বাপ্পী দত্ত রনি। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট