1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে মাদক সহ দুই পাচারকারী আটক ফরিদগঞ্জে মাদ্রাসায় ভাংচুর-লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন চাঁদপুরে সরকারি সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে বালু উত্তোলন হবে না: এমপি মানিক শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি  আটক শাহরাস্তিতে লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার সন্দেহ মৈশাদী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ  চাঁদপুরে ডিএনসির সাড়াশি অভিযান: ইয়াবা, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এস এস সি পরীক্ষার্থীদের সর্বশেষ করণীয় শাহরাস্তিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান ফটক ও অফিস কক্ষে তালা

ফরিদগঞ্জে মাদ্রাসায় ভাংচুর-লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
 চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিনের ঐতিহ্যবাহী মানুরী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় রাতের বেলায় অধ্যক্ষ এবং অফিস সহকারীর কক্ষে ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এর আগে গত ৯ এপ্রিল দিনগত রাতে মাদ্রাসার অধ্যক্ষ ও অফিস সহকারীর কক্ষের দরজা এবং আলমিরার তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে মাদ্রাসার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে মর্মে ১১ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল হক।

মানববন্ধনে দুস্কৃতিকারীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ, আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মো. সফিকুর রহমান মজুমদার, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আরিফুল ইসলাম ও আনিছা তাবাচ্ছুম।

মানববন্ধনে অভিভাবক মো. পারভেজ, মো. মিজানুর রহমানসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হক বলেন, ঘটনার পর শিক্ষকদের নিয়ে আমরা দেখেছি দুর্বৃত্তরা মাদ্রাসার দ্বিতীয় তলার গ্রীল কেটে দুটি কক্ষে প্রবেশ করে। দুটি কক্ষের দরজা ও আলমিরার তালা ভেঙে সব তছনছ করে ফেলে রেখে যায়। এছাড়াও মূল্যবান কাগজপত্র নিয়েগেছে। থানায় অভিযোগ দিয়েছি। এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি।

অন্যান্য বক্তারা শতবছরের পুরনো এই প্রতিষ্ঠানে এই ধরণের হামলা, ভাংচুর ও লুটতরাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশপাশি তারা ঘটনা জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। অধ্যক্ষ সহযোগিতা করলে ঘটনায় জড়িতের চিহ্নিত করা যাবে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, ঘটনাটি আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়নি। তবে আমি খোঁজ খবর নিব এবং থানার ওসির সাথে কথা বলবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট