1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

হাইমচরে আলিম পরীক্ষায় পাসের হারে শীর্ষে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
Oplus_132096

হাইমচর প্রতিনিধি:এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পর্যালোচনা করে দেখা যায়, এ বছরও হাইমচর উপজেলায় আলিম (মাদ্রাসা) পরীক্ষার ফলাফলে তুলনামূলকভাবে ভালো করেছে মাদ্রাসাগুলো। উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে পাসের হারে প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে এই উপজেলাতেও এইচএসসি/আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। হাইমচর উপজেলার তিনটি আলিম মাদ্রাসায় সম্মিলিতভাবে পাসের হার ছিল ৬৬ শতাংশ। মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে দুজন শিক্ষার্থী।এবারের ফলাফলে হাইমচর উপজেলায় আলিম মাদ্রাসার মধ্যে পাশের হারে সর্বোচ্চ স্থান দখল করেছে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা, যেখানে পাসের হার দাঁড়িয়েছে ৮৬.৬৬ শতাংশ। মাদ্রাসার এই ভালো ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল শামিম। তিনি এই গৌরবোজ্জ্বল ফল অর্জনের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিগত কমিটির সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফ হোসেন খান বলেন, “শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফল এই সাফল্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাদ্রাসা উপজেলা পর্যায়ে পাশের হারে প্রথম স্থান অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট