1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

হাইমচরে প্রাথমিক শিক্ষকদের কর্ম বিরতি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

বিএম ফরিদ আহমেদঃ

২৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার হাইম চরের ১৪ নং পশ্চিম কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পূর্বচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পূর্ব চর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ
বিভিন্ন বিদ্যালয়ের কর্ম বিরতিতে শিক্ষকদের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেনঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ ম গ্রেডে উন্নিত করণ,এবং প্রধান শিক্ষক সহকারি শিক্ষকদের ১০ বছর ১৬ বছরের উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ পদোন্নতির দাবীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের আহবানে আমরা গত ৮ নভেম্বর ২০২৫ কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পর শাহবাগে কলম সমর্পন করতে গেলে পুলিশ বাহিনী নিরীহ নিরস্ত্র প্রাথমিক শিক্ষকদের উপর বিনা উস্কানিতে বর্বরোচিত হামলা করেন।ঐ হামলায় প্রায় দুইশত শিক্ষক মারাত্মক ভাবে গুলিবিদ্ধ সহ সাউন্ড গ্রেনেডের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে হসপিটালে ভর্তি হন।এরপর ৯ তারিখ মাননীয় অর্থসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয়গন শিক্ষকদের সাথে বৈঠক করেন এবং আপাতত সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেডের বিষয়ে মতামত ব্যক্ত করেন, শিক্ষক নেতৃবৃন্দ তা মেনে নেন,এবং মন্ত্রনালয় প্রেস নোট দিয়ে ১১ তম গ্রেড সহ তিন দফার পক্ষে প্রজ্ঞাপন জারী করার আশ্বাস দিলেও আদৌ প্রজ্ঞাপন জারী না করায় দাবী বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ গতকাল প্রেস ব্রিফিং করে যে পর্যন্ত তিন দফা দাবীর পক্ষে প্রজ্ঞাপন জারী না হবে ততদিন পর্যন্ত ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করার কর্মসূচি ঘোষণা করেছেন। তাই আমরা নিরুপায় হয়ে বাধ্য হয়েছি কর্মবিরতি পালন করতে এবং অতিদ্রুত সরকার আমাদের কে যে আশ্বাস দিয়ে আন্দোলন থেকে ফিরিয়েছেন সেই আশ্বাস মতে প্রজ্ঞাপন জারী না করলে আমরা সামনে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা সহ সকল কর্মকাণ্ড বর্জন করবো ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট