1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

খেরুদিয়া গ্রামের সুলতান খানের জানাজায় এড.শাহজাহান মিয়া

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান সালামত খান বাড়ির সুলতান খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি সাবেক চেয়ারম্যান সালামত খানের বাড়িতে জানাজার নামাজ সম্পন্ন হয়।

জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খান (মন্টু), ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ আখতার হোসেন বকাউ, আমেরিকান প্রবাসী আনোয়ার খান, সাংবাদিক ও শিক্ষক আব্দুল গনি, ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তাহের কাজী, মোঃ মাইন উদ্দিন প্রধানীয়া, মোঃ শাহ আলম পাটওয়ারীসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান খান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ছোট ভাই আব্দুর রহমান। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট