1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

এনটিভি পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে চাঁদপুরে অডিশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
 বিশেষ প্রতিনিধি:দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল এনটিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে চাঁদপুর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় জেলা পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে কুরআনের হাফেজ অংশ নেয়। এর মধ্যে ৪ জন প্রতিযোগী চূড়ান্ত বাছায়ের জন্য নির্বাচিত হন। চাঁদপুর জেলা বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কোরআনে আলো ফাউন্ডেশনের পরিচালক হাফেজ জায়েদ বিন ইউসুফ, বিশ্বজয়ী হাফেজ কারী হোসাইন আহমেদ।আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজনকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫ লাখ টাকা পুরস্কার রয়েছে।পিএইচপি কুরআনের আলো চাঁদপুর প্রতিনিধি হাফেজ মাইনুদ্দিন খান ইসলামাবাদী পরিচালনায় চাঁদপুরে বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, ডা. আব্দুল মোবিন, মুফতি মাসরুল হক, মো. কামরুজ্জামান, দেওয়ান আবুল বাশার।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট