1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

ফরিদগঞ্জের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মফিজুল ইসলাম’র ইন্তেকাল! বিভিন্ন মহলের শোক

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস:ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী (৭৫) আর বেঁচে নেই। শনিবার (১ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। (ইন্নাল্লিাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, অদ্য রবিবার (২ নভেম্বর ২০২৫) বাদ আছর সুবিদপুর গ্রামের চৌধুরী বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ছাত্রজীবন থেকে উঠে আসা প্রবীণ বয়স পর্যন্ত মফিজুল ইসলাম চৌধুরী রাজনীতি ও সমাজসেবায় কৃতিত্বের সাথে অবদান রাখায় তাঁর মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, কাজী রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট