1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদমুখ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি/-চাঁদপুর সাহিত্য একাডেমিতে ৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদমুখ’-এর বিশেষ সাধারণ সভা। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শিশির-এর সঞ্চালনায় সভা শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসেল পারভেজ, নাজমুল ইসলাম, মো. শাহাবুদ্দিন এবং সাইফুল ইসলাম সুমন।

এরপর বক্তব্য ও মতামত উপস্থাপন করেন—
এমআরএম শোভন, শওকত হোসেন দিপু, সুলতান মাহমুদ, ইমরান শাকির ইমরু, কেএম সালাউদ্দিন, নাজমুন নাহার, শাহমুব জুয়েল, মুহাম্মদ ফরিদ হাসান, মুহাম্মদ হানিফ, এইচএম জাকির এবং রাশেদ শাহরিয়ার পলাশ।

সভার আলোচনার এক পর্যায়ে সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি মোহাম্মদ কামরুল হাসান উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের জন্য সভার মতামত চান। এই পর্বে চাঁদমুখ-এর প্রতিষ্ঠাতা এইচএম জাকির নতুন কমিটির সভাপতি হিসেবে রাশেদ শাহরিয়ার পলাশ-এর নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন শাহমুব জুয়েল ও শওকত হোসেন দিপু। পরবর্তীতে শাহমুব জুয়েল নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এইচএম জাকির-এর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন আব্দুল আজিজ শিশির এবং মোহাম্মদ কামরুল হাসান। সবার জোর করতালি ও সর্বসম্মত মতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব তাঁদের অর্পণ করা হয়। সভায় সবাই ৩ বছর মেয়াদি ১৫-২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার প্রস্তাব গ্রহণ করেন। উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পদক প্রতিষ্ঠাকালীন সদস্যদের পরামর্শ ও মতামত সাপেক্ষে সর্বসম্মতির ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শাহমুব জুয়েল ও মুহাম্মদ ফরিদ হাসান,
যুগ্ম-সাধারণ সম্পাদক আই.কে হেলাল ও সুলতান মাহমুদ
সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন দিপু, আব্দুল খালেক মুন্সি ও মুহম্মদ ওয়ালীউল্ল্যাহ ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে.এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ইমরান শাকির ইমরু, নারী বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আল আমিন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য
হাবিবুর রহমান পাটওয়ারী, শেখ মহিউদ্দিন রাসেল, মোহাম্মদ কামরুল হাসান, তাছলিমা মুননী, ওয়ালিদ হোসেন, মোহাম্মদ হানিফ ও এমআরএম শোভন।
নবগঠিত কমিটির সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ বলেন—
“চাঁদমুখ শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়; এটি আমাদের সৃষ্টিশীল পরিবার। নতুন দায়িত্ব আমাকে সমাজসেবায় আরও গভীরভাবে উদ্বুদ্ধ করবে। তিন বছরের এই মেয়াদে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা আমাদের প্রধান লক্ষ্য।” সাধারণ সম্পাদক এইচএম জাকির বলেন
“চাঁদমুখ প্রতিষ্ঠার পর থেকেই আমরা সমাজসেবামূলক অনেক কাজ করেছি, যা এই অঞ্চলের মানুষের মনে গেঁথে আছে। আমরা সমাজসেবায় আরও কাজ করতে চাই। এ কাজে সরকারি-বেসরকারি পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত সবার সহযোগিতা আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।” উল্লেখ যে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নানান সামাজিক কার্যক্রমের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে আসছে চাঁদমুখ। আগামীদিনে আরও সৃজনশীল কাজ করার প্রত্যয়ে এগিয়ে যেতে চায় সংগঠনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট