1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :  চাঁদপুরের পুরানবাজারে ইসকন সদস্য কর্তৃক আল্লাহ এবং রাসুল সাঃ কে নিয়ে কটুক্তির ঘটনায় হেফাজতে ইসলাম চাঁদপুর ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর ) বাদ যোহর পুরান বাজার লোহারপুল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি জনাব হযরত মাওলানা লিয়াকত হোসাইন।
হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, মাও. ইলিয়াস ফরিদী, সদর থানার সাংগঠনিক সম্পাদক মাও. গাজী নুরে আলম।সমাবেশে আরো উপস্থিত ছিলেন হেফাজত নেতা হাফেজ কারী আব্দুর রশিদ, মাও, আশেক এলাহী, মাওলানা খলিলুর রহমান,বেলাল হোসাইন।সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরের ধর্মপ্রাণ মানুষ সবসময় শান্তিপ্রিয়। কেউ যেন এই ঘটনার সুযোগ নিয়ে সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরান বাজার বড় মসজিদের সামনে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ ও মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা থেকে সোমবার রাতে জয় বর্মণ নামের এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট