1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

চাঁদপুরে বিএনপির মনোনীত প্রার্থীকে নেতাকর্মীদের হুঁশিয়ারি দলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি মনোনীত প্রার্থী মমিনুল হক কে নিজ দলের নেতাকর্মীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়েছে। শাহরাস্তি পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পর নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে দলের (চাঁদপুর -৫) মনোনীত প্রার্থী কে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি আবুল খায়ের সিএ তিনি দাবি করেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ও পরিবারতন্ত্রকে গুরুত্ব দেয়া হয়েছে। অবিলম্বে তিনি উক্ত কমিটি বাতিলের দাবি জানান। সদ্য সাবেক হওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী কমিটি গঠনের তীব্র নিন্দা জানান। সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। কার স্বার্থে এ মুহূর্তে কমিটি বাতিল করা হয়েছে। আওয়ামীলীগের ভোটে এমপি হওয়া যাবে না। তিনি দাবি করেন কমিটিতে বহু আওয়ামীলীগ দোসরদের জায়গা করে দেয়া হয়েছে। তিনি দলীয় প্রার্থীকে উদ্যেশ্য করে বলেন, আপনার জন্য দলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না। সমাবেশে শাহরাস্তি পৌরসভার নবগঠিত কমিটি বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হবে বলে জানানো হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট