1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান ফটক ও অফিস কক্ষে তালা হিউম্যান রাইটস অ্যালাইভ-এর উপদেষ্টা কমিটিতে মোঃ শাহাবুদ্দিন খান মনোনীত ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ ভষ্মীভূত হাইমচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা শুরু শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা হাজীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ মতলব উত্তর মিড – ডে মিলে পচা ডিম, শিক্ষার্থীদের ক্ষোভ

শাহরাস্তিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান ফটক ও অফিস কক্ষে তালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সময় তারা কলেজের প্রধান ফটক ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে প্রায় ৫ ঘন্টা কলেজের ভিতরে অবরুদ্ধ করে রাখেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর পৌনে ৩ টায় সমঝোতার আশ্বাস পেয়ে তালা খুলে দেয় শিক্ষার্থীরা। এবিষয়ে কলেজ শিক্ষার্থী সামছুল আরেফিন মাহিন জানায়, টেস্ট পরীক্ষায় আমরা ৩৬০ শিক্ষার্থী অংশ নেই। এতে ৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তারমধ্যে থেকে মোট ২৬৭ জন শিক্ষার্থীকে ফরম পূরণ করা হয়। এতে সভাপতি ও বিভিন্ন সুপারিশক্রমে যারা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদেরকেও ফরম পূরণ করা হয়েছে। শিক্ষার্থীরা আরও জানায়, ৬ থেকে ৭ বিষয়ে অকৃতকার্যদেরকেও ফরম পূরণ করা হয়েছে। কিন্তু দুই থেকে তিন বিষয়ে অকৃতকার্যদের ফরম পূরণে সুযোগ দেয়া হয়নি। শিক্ষার্থীরা দাবি করেন, কলেজ কর্তৃপক্ষ আমাদের টেস্ট পরীক্ষার নম্বর পত্র আমাদের দেখানো হয়নি। আমরা সভাপতির পদত্যাগ দাবি করছি। শিক্ষার্থী মেহরাজুল ইসলামের মা দাবি করেন আমার ছেলে তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করার কথা বলে আমার থেকে টাকা নিয়েছেন কিন্তু আমার ছেলেকে ফরম পূরণ করানো হয়নি। কলেজের ফরম পূরণের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক নূরুল হকের কাছে জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরাত দিয়ে কেটে পড়েন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনকে কলেজে না পেয়ে বেশ কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। কলেজ গভর্নিং বডির সভাপতি হাসান আহমেদ টিপু জানান, শিক্ষার্থীদের দাবি সঠিক নয়। ৩১ মার্চ ফরম পূরণের সময় শেষ হয়েছে। এখন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমন করছে। আমার সুপারিশে একজন শিক্ষার্থীকেও ফরম পূরণ করা হয়নি। প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবো।

আবু মুছা আল শিহাব:

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট