1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

ফরিদগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান, পাটের বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবং উপজেলা পরিষদের অর্থায়নে এসব সামগ্রি বিতরণ করা হয়।

বৃহষ্পতিবার (২ এপ্রিল ২০২৬) চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৩৫০ জন কৃষকের মাঝে আউশ ধান ও পাটের বীজ ও সার এবং উপজেলা পরিষদের অর্থায়নে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর কর্মকার এর সভাপতিত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাট বীজ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ ধানের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার, পাট ফসলের ক্ষেত্রে প্রতিজন ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ সার সহায়তা পাবেন। এছাড়া উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিজন পাট চাষী ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার সহায়তা পাবেন।

নারায়ন রবিদাস

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট