1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ডিএনসির সাড়াশি অভিযান: ইয়াবা, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এস এস সি পরীক্ষার্থীদের সর্বশেষ করণীয় শাহরাস্তিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান ফটক ও অফিস কক্ষে তালা হিউম্যান রাইটস অ্যালাইভ-এর উপদেষ্টা কমিটিতে মোঃ শাহাবুদ্দিন খান মনোনীত ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ ভষ্মীভূত হাইমচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা শুরু শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা হাজীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার,

চাঁদপুরে ডিএনসির সাড়াশি অভিযান: ইয়াবা, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক সাড়াশি অভিযানে ইয়াবা, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে মোবাইল কোর্টে কারাদণ্ড প্রদান, একজনকে গ্রেফতার এবং আরেকজন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিনব্যাপী ও রাতের বিভিন্ন সময়ে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দসহ মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পরে দিনগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মুহাম্মদ মিজানুর রহমান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ থানাধীন শ্রী কালিয়া গল্লাক বাজার এলাকায় সওদাগড় বাড়ির বাসিন্দা মোঃ কাঞ্চন (৪০)-এর বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই দিনে ফরিদগঞ্জ থানার লক্ষ্মীপুর এলাকার জামতলা গ্রামে অভিযান চালিয়ে হুমায়ুন (৪২)-কে গ্রেফতার করা হয়। তার বসতঘর থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের সন্দেহে ৫ হাজার টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

এ ঘটনায় মো: সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়া ঘনিয়া গ্রামের পাঠান বাড়ির সামনে পৃথক অভিযানে রহমত উল্লাহ @ সোহেল (৩৪)-এর ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মোটরসাইকেলসহ ১৮,২২৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনি পলাতক রয়েছেন। এ মামলায় মো: আবু রেজা মেহেদী হাসান ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মুহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট