1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফরিদগঞ্জে উন্মুক্ত নদীকে মরা ডাকাতিয়া নামে  অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবি মতলবে খাদেরগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া: সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে সরগরম এলাকায়  চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার  চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরীর মতবিনিময় সভা  শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সততা ও আন্তরিকতা থাকলে যে কোন প্রতিষ্ঠানের সফলতা আসবে – জেলা সমবায় অফিসার মোঃ বিল্লাল হোসেন  চাঁদপুরে সাংবাদিকদের জ্বালানি সরবরাহের জন্য তিনটি ফিলিং স্টেশন নিদেশনা চাঁদপুরে সাংবাদিকদের জ্বালানী সরবরাহের জন্য তিনটি ফিলিং স্টেশনে নির্দেশনা

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাহরাস্তিতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাতে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আঃ করিম (৪২)। তিনি উপজেলার পূর্ব উপলতা (জমাদ্দার বাড়ী) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই বেলায়েত উল্যাহ, এএসআই শহীদুল্লাহ ও এএসআই এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এসময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকায় আঃ রেজ্জাক স্টোরের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

#

মোঃ হানিফ মিয়াজি

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট