1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ।

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ডের প্রাণ কেন্দ্রে সুনামধন্য সু-শিক্ষা প্রতিষ্ঠান সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১-মে-২০২৬) বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে বিদ্যালয়ের পরিচালক আমান উল্লাহ খান ফারাবী ও সহকারি শিক্ষক মাহমুদ হাসান এর যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন গাজীর সভাপতিত্বে শুরুতে কুরআন তেলওয়াত, হামদ-নাত, গীতা পাঠ, জাতীয় সংগিত, নিত্য, নাট্য প্রতিযোগিতাসহ একাধিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ, ফরিদগঞ্জ উপজেলার বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা: আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, শিক্ষা এজাতির অধিকার, শিক্ষার্থীরা এপ্রতিষ্ঠান থেকে সু-শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। আমি আশাকরি অভিভাবকগণ ও শিক্ষকগণ প্রথম শ্রেণী শিক্ষার্থী যে ভাবে সু-শিক্ষা দিবেন একই ভাবে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও সু-শিক্ষা দিবেন। এসময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেছার আহমেদ, লাউতলি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আনোয়ার হোসেন সজিব, ফরিদগঞ্জ এপেক্স শ্বরুমের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সাংবাদিক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আক্তার হোসেনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট