1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি :

সারা দেশে যখন শিশু রাইসা হত্যাকাণ্ডে টালমাটাল ঠিক এসময়ে ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ঘুমন্ত এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুটির বাবা ব্যবসা প্রতিষ্ঠানে এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। সুযোগ বুঝে অভিযুক্ত ফারুক হোসেন ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে রাখেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আটক ফারুক হোসেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ গ্রামের নিলাম বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মতো অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট