আরাফাত আল-আমিন : মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয়েছে। রবিবার বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুলুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, বাংলাদেশ পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীরা গণঅভ্যুত্থান করেছে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সকল শিক্ষার্থীদের কাজ করতে হবে। তা না হলে মানুষের আশা আকাঙ্খা বিফলে যাবে। তিনি আরও বলেন, সামনে যে নির্বাচন হবে তাকে গণভোটে হ্যাঁ দিলে দেশের জনগণের উন্নয়ন হবে। জবাবদিহি মুলক শাসন প্রতিষ্ঠা হবে। আর যদি না ভোট জয়ী হয় তাহলে গণঅভ্যুত্থান বিফলে যাবে। এই বিষয়গুলো সকলের মাঝে তুলে ধরকে হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহপরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অষ্ট্রেলিয়া প্রবাসী ওসমান গনি। আরো বক্তব্য রাখেন, সুজাতপুর ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য আফজাল সরকার, জসিম প্রধান, জাহাঙ্গীর মজুমদার। উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মিজান সরকার, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ফরাজী, সাহিত্য বিষয়ক সম্পাদক কবির প্রধান সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
...বিস্তারিত পড়ুন
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার গজরা আঁধারের আলো যুব সংঘের উদ্যোগে আয়োজিত মিনি ফুটসাল ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গজরা বাজার সংলগ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে
কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে