1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।‌
দুপুর ১২টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক  সোহেল রুশদী।‌
তিনি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে আমি সব সময় উৎসাহ প্রদান করে আসছি। তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সমাজের সকলের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তাঁদেরকে এই খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করে রাখতে হবে।
তিনি আরো বলেন, যারা আমরা সচেতন রয়েছি যারা আমরা বিত্তবান রয়েছি তারা সবাই এদের পাশে এসে দাড়ানো উচিত৷ বুদ্ধি প্রতিবন্ধীরা জাতীয় পর্যায়ে‌ও কয়েকবার পুরস্কার পেয়েছিলেন। তাই তাদের মধ্যে থাকা প্রতিভাকে ফুটিয়ে তুলে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
এসময় প্রতিযোগিতায় বিজয়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে পুরস্কার তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি  সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনওয়ার কানন, জেলা বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপি আক্তার, শিক্ষক সমির বাবু, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী, সরকারি শিক্ষক আর্শেদা বেগমসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট