1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

কচুয়ায় ফেসবুকে রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি, কিশোর আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কচুয়ার প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা তমালকে কচুয়া থানা পুলিশের হেফাজতে দেন। আটক তমাল চন্দ্র সরকার ওই গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম এই বিষয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তমাল চন্দ্র সরকার নামের এক কিশোরের বিরুদ্ধে। তমালের অভিভাবক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা স্বেচ্ছায় তমালকে পুলিশ হেফাজতে দিয়েছেন। তমাল চন্দ্র সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তমালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট