1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

কচুয়ায় সন্দেহমূলক কাজে বাধা দেয়ায় হামলা মারধর, ক্ষুব্ধ গ্রামবাসী মোটর সাইকেল ভাংচুর

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি:
নির্জন বাগানে মাদক সেবন সংক্রান্ত সন্দেহমূলক কাজে বাধা দেয়ায় গ্রামপুলিশকে মারধর, হুমকি-ধমকি ও অশ্লীল গালমন্দের ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী হামলাকারীদের ২টি মোটর সাইকেল ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কচুয়া উপজেলার উত্তর নোয়াগাঁও খাঁন মার্কেটের সামনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ২টি মোটর সাইকেল ভাংচুর করে হামলাকারীদের পুলিশে সোপর্দ করে ক্ষুব্ধ গ্রামবাসী।সরেজমিনে উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামের অধিবাসী মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনার দিন রাত নয়টার দিকে নোয়াগাঁও গ্রামের বাগান বাড়িতে অন্য গ্রামের যুবক এমরান ও সোহান মোটর সাইকেল নিয়ে বাগানের ভিতর আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করায় তারা গ্রামের লোকজনের সাথে অশালীন আচরন করে। একপর্যায়ে তারানাহারা গ্রামের রাকিব ও তার ভাই রাজিবকে মুঠোফোনে খবর দেয়। পরে রাত সাড়ে নয়টার দিকে রাকিব ও রাজিব নোয়াগাঁও বাজারে এসে স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়ার নাম নিয়ে গালমন্দ শুরু করে। এ সময় গ্রামপুলিশ মাসুদ রানা বাধা দিলে তাকে হামলাকারী রাকিব ও রাজিবসহ অজ্ঞাত লোকজন তাকে বেধরক মারধর করে এবং ব্যবসায়ী মনিরুজ্জামান মনিরের দোকানে হামলা করে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় স্থানীয় উত্তেজিত এলাকার লোকজন বহিরাগত হামলাকারীদের ধাওয়া দিয়ে তাদের মোটর সাইকেল ভাংচুর করে এবং তাদের কচুয়া থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম মুঠোফোনে জানান, আটককৃতদের বিরুদ্ধে পুরাতন মামলা ছিল। ওই মামলায় তাদের চাঁদপুরের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট