1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ দিনে ৮৭ জেলে গ্রেপ্তার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।
 বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, নিষেধাজ্ঞার সময় ৫৪ ভ্রাম্যমাণ আদালত ও ৩৯৯ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করা হয়- মৎস্য অবতরণ কেন্দ্র ১৯ বার, মাছঘাট ২৯২ বার, আড়ৎ ১ হাজার ২০১বার।
এসব অভিযানে জব্দ জালের পরিমাণ ৫ লাখ ৩ হাজার ৪২ মিটার। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এসময় জব্দ করা হয় ১.০৫ টন ইলিশ। ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৪৫ হাজার টাকা। এসব অভিযানে ৬৩ মামলা করা হয়।
সাগর থেকে নদীর মিঠা পানিতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য গত ৪ অক্টোবর অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। ২৫ অক্টোবর দিনগত রাত ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এ বছর অভিযানের শুরু থেকেই জেলা ও উপজেলা ট্রাস্কফোর্স কঠোর অবস্থান নিয়েছে। যাতে করে জেলেরা নদীতে নামতে না পারে। এরপরেও কিছু কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামায় তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট