1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষকের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। অপরদিকে এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। চাঁদপুর – ৫ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজনকে অর্থদন্ড দেয়া হয়েছে। এছাড়া একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘন ও শান্তিশৃংখলা রক্ষার ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে আশাকরি সবাই আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট