1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ফতেপুর পশ্চিম ইউনিয়ন মিলাদ ও দোয়া

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

← Back

Thank you for your response. ✨

আরাফাত আল-আমিন :

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন ৮নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ মিলাদ ও দোয়ার মাধ্যমে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের প্রচারণা উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নবুরকান্দি বাজারে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান হাওলাদার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা মহসিন দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন শান্ত প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ও পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এজন্য সকল ভোটারদেকে বুঝিয়ে ধানের শীষে ভোট দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট