1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

শাহরাস্তিতে বসত বাড়ি থেকে ১২ গোখরা উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের শাহরাস্তিতে ১২টি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। এ সময় বিষধর মা সাপটি ঘটনাস্থল থেকে অন্যত্র সরে যায়। উদ্ধার হওয়া সাপগুলো স্থানীয় সাপুড়েরা নিয়ে গেছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পৌরসভার ঠাকুর বাজার সংলগ্ন নিজমেহার গ্রামের সাহা বাড়ি থেকে স্থানীয় সাপুড়েরা সাপগুলো উদ্ধার করে।

ওই বাড়ির বাসিন্দা মৃত হারান সাহার ছেলে মিহির চন্দ্র সাহা জানান, রোববার তিনি নিজ ভবনের টয়লেটের ট্যাংকের পাইপের মুখে দুটি গোখরো সাপ দেখতে পান। ওই সময় পাইপের মুখে গরম পানি ও ব্লিচিং পাউডার ঢেলে একটি সাপ মেরে ফেলা হয়েছে। পরে সাপের খোলস দেখে সন্দেহ হয় বাড়ির ভেতরে আরও সাপ থাকতে পারে।

সোমবার (২৭ অক্টোবর০ দুপুরে স্থানীয় সাপুড়েদের সহায়তায় তার ছোটভাই বিপ্লব সাহার ভবনের গ্যারেজ রুমের পাশে লাকড়ির স্তুপের নিচ থেকে ১২ টি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপগুলো সাপুড়েরা বোতলজাত করে নিয়ে গেছে।

ওই বাড়ির যুবক রকি চন্দ্র সাহা জানান, উদ্ধারকৃত সাপগুলো এক ফুটের চেয়ে বড় ও বিভিন্ন সাইজের। বড় বিষধর সাপগুলো পালিয়ে গেছে।

স্থানীয় সাপুড়ে কামাল হোসেন জানান, সাপগুলো গোখরা জাতের। এগুলো বিষধর।

শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম জানান, গোখরোসহ বিষধর সাপ সাধারণত খাবার ও আশ্রয়ের খোঁজে বসতবাড়ির আশপাশে আসে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ইঁদুর দমন করা এবং গর্ত বা ফাঁকফোকর বন্ধ রাখলে এ ধরনের সাপের প্রবেশ অনেকাংশে রোধ করা সম্ভব। কেউ সাপ দেখলে আতঙ্কিত না হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বা বন্যপ্রাণী রেসকিউ টিমে খবর দিতে হবে।

তারিখ: ২৭.১০.২০২৫খ্রি.

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট