1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান 

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়েছে।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুর সড়ক বিভাগের পক্ষ থেকে এসব হেলমেট প্রদান করা হয়।বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সড়ক ও জনপথ সড়ক বিভাগের উদ্যোগে উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন অতিথি হিসেবে উপস্থিতে এই হেলমেট বিতরণ করেন।এ সময় বি আর টি এর ইন্সপেক্টর মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, চাঁদপুর সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও শাহিন হোসেন উপস্থিত ছিলেন।চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অফিস সম্মুখে এবং ওয়ারলেস এলাকার ফরিদগঞ্জ রায়পুর সড়কের মাথায় কাগজপত্র যাচাই বাছাই করে মোটরসাইকেল চালকদের মাঝে এই হেলমেট বিতরণ করা হয়।
বিতরণকালে প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন  বলেন, আমরা জাতীয় নিরাপথ সড়ক দিবস উপলক্ষে চালকদের নিরাপত্তার কথা ভেবে এই হেলমেট গুলি তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করছি।
এসময় ‌সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক তুলেধরে তিনি বলেন, ট্র্যাফিক আইন না মানা, ওভারটেকিং করা ‌ও চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের আরও সচেতন হতে হবে।  মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ নিতে হবে।‌
তারিখ :২৯.১০.২০২৫ খ্রি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট