1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

নিখোঁজের ৪ দিনপর মসজিদের ছাদ থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
বিএম ফরিদ আহমেদ ॥ চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামে ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ওই মসজিদ এলাকায় দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি টের পায়। এরপর হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলা পরিষদ সংলগ্ন আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের বড় ছেলে।স্থানীয়রা জানান,  ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার ২৭ অক্টোবর ফজর নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি।  ৪ দিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে মসজিদের ইমাম ও কর্মরত আনসার সদস্য দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাঁদে যান। সেখানেই দুলাল মেলকারের অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের পরিবারের সদস্যরা। তারা মরদেহটি দুলাল মেলকারের বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী তামান্না বেগমও কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামীর কারো সাথে শত্রুতা ছিল না। স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখে জীবন যাপন করছিলেন এবং তার স্বামী ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
তিনি গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জানাগেছে মৃত ব্যক্তির নাম হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর দুলাল মেলকার। তিনি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় থানায় বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে মরদেহ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট