1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

আনন্দঘন পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের নৌভ্রমণ

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর নৌভ্রমণ ও পদ্মা সেতু দর্শন। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে রওনা হয়ে রাত পর্যন্ত চলা এই নৌভ্রমণটি ছিল আনন্দ, সৌহার্দ্য ও মিলনমেলার এক অনন্য উদাহরণ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশের নেতৃত্বে আয়োজিত এই রিভার ক্রুজে প্রেসক্লাবের প্রায় ১৫০ জন সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা একে চাঁদপুর প্রেসক্লাবের ইতিহাসে “সবচেয়ে আনন্দঘন ও ব্যতিক্রমী আয়োজন” হিসেবে উল্লেখ করেছেন।সকাল ৭টায় এমভি ভোগদাদিয়া-১২ রিজার্ভ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সারাদিনব্যাপী এ রিভার ক্রুজে শিশু থেকে প্রবীণ—সব বয়সীদের জন্য ছিল নানা রকম বিনোদনমূলক আয়োজন। অনুষ্ঠিত হয় হাড়ি ভাঙা, বল নিক্ষেপ, বালিশ খেলাসহ ছোট-বড়দের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। সন্ধ্যায় শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, কবিতা আবৃত্তি ও হাস্যরসাত্মক পরিবেশনা উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে।রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যাপক জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল-ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, আজীবন সদস্য আরমান চৌধুরী রবিন, জসিম উদ্দিন স্বপন, আজীবন সদস্য মো. কাউসার, কার্যনির্বাহী সদস্য  ফারুক আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন ও ইব্রাহিম রনি, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলামসহ অনেক বক্তব্য রাখেন। এছাড়া রিভার ক্রুজ উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক আব্দুল আউয়ার রুবেল, সদস্য সচিব কেএম সালাউদ্দিন ও সমন্বয়কের দায়িত্ব পালনকারী সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী পর্ষদের সদস্য, আজীবন সদস্য, সম্মানিত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা জানন, চাঁদপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধি করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছিল। সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির কারণে রিভার ক্রুজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি ছিল প্রেসক্লাবের জন্য এক স্মরণীয় ও আনন্দদায়ক আয়োজন। রিভার ক্রুজ নদী ভ্রমণ উদযাপন উপ-পরিষদের সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করেছেন। ভবিষ্যতেও এ ধরনের আনন্দঘন অনুষ্ঠান অব্যাহত থাকবে।রাত ১১টায় এমভি ভোগদাদিয়া-১২ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালে বর্ণাঢ্য এ রিভার ক্রুজের পরিসমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আনন্দযাত্রা শুধু বিনোদনের নয়, বরং সাংবাদিক পরিবারের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে তুলেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট