1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা ইসলামী ফ্রন্টের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় বক্তব্য রাখেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাও. আব্দুল হান্নান নিজামী, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. হাসানুজ্জামান, চাঁদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, সাংগঠনিক সম্পাদক মাও. নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল, আব্দুল মুন্নাফ তালুকদার, হাফেজ শাহজাহান চাঁদপুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন প্রমুখ।
সভায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত হয়। এখন থেকে চাঁদপুর সদর এবং হাইমচরের প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে গিয়ে মোমবাতি মার্কার ভোট চাওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট