মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণে এসপিসি ওয়াল্ডের প্রতারনায় সর্বশান্ত শতাধিক পরিবার । এছাড়াও সারাদেশ থেকে অধীক মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর থেকে দ্বারে দ্বারে ঘুরছে আইডির মালিকরা ।
জানাযায় ২০১৮ সালে অ্যাপসের মাধ্যমে অধিক মূনাফার লোভ দেখিয়ে এ্যাপসের মাধ্যমে এএসপি ওয়াল্ড নামে এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ হয় । অল্প সময়ের মধ্যে সারাদেশে বেপক পরিচিতি লাভ করে ।
২০২১ সালে গ্রহদের
কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় । সেই থেকে আইডির মালিকরা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছে । টাকা চাইতে গেলে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আচলছিলা গ্রামের আবুল কালাম পঠান তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।
এলাকার শত শত লোকের অভিযোগ আবুল কালাম পঠান ছেলে কাউসার, সাদ্দাম , মৃত হানিফ মিয়াজীর ছেলে মোঃ মতিন, মজিবুর রহমানের ছেলে ফয়সাল ও মেহরাজ। এবং এসপিসি ওয়াল্ডের এমডি আল আমিন গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে বর্তমানে তিনি ও তার পরিবার আত্মগোপনে রয়েছে।
হাজিগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামের বাদল কাজী বলেন আমার মাধ্যমে এলাকার বিভিন্ন জনে আইডি থেকে প্রায় এক কোটি দশ লাখ টাকা জমা দেওয়া হয়েছে । এ বিষয়ে তাদের বিরোদ্ধে আমি আদালতে মামলা করেছি ।
আচলছিলা গ্রামে মোঃ কামাল হোসেন বলেন আমার মাধ্যমে ৯ লক্ষ ৭৫ হাজার টাকা জমা দিয়েছি আজ আমি সর্বশান্ত আবুল কালাম পাঠানের ছেলে কাউছার ও আল আমিন এ টাকা নিয়েছে । আবুল কালামের কাছে টাকা চাইতে যাওয়ায় আমি ও আমার ভাই সাবের সিদ্দিকীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে ।
এছাড়াও আসাদ পাঠানের ১৪ লক্ষ টাকা, মামুন মিয়াজীর ২ লক্ষ টাকা, আলাউদ্দিন প্রধানের সারে ৩ লক্ষ টাকা , রব মিয়াজীর ২ লক্ষ টাকা, আশ্রাফ হাজীর ২ লক্ষ টাকা, মিরান মিয়াজীর ৩ লক্ষ ৬৫ হাজার টাকা, সাইফুল ইসলামের ২ লক্ষ ৫০ হাজার টাকা, শরিফ প্রধানের ১ লক্ষ ৫০ হাজার টাকা , শাহজাহান খলিফার ১ লক্ষ ১০ হাজার টাকা, রিক্সা চালক রহিম খলিফার ৬০ হাজার টাকা , কলাদীর শরিফুল ইসলামের ৩৫ হাজার টাকা, ঔষধ বিক্রেতা কালরুল হাসানের ২১ হাজার টাকাসহ শত শত আইডির মনের কোটি কোটি টাকা নিয়ে যায় এসপিসি ওয়াল্ড নামের এই প্রতিষ্টান ।
রিক্সা চালক রহিম খলিফা বলেন তাদের লোভে পা দিয়ে আমি কিস্তি এনে ৬০ হাজার টাকা জমা দিয়েছি ।
উপজেলা সেচ্ছা সেবকদলের আহবায়ক সাবের সিদ্দিকী বলেন এলাকার মানুষ টাকা চাইতে যাওয়ায় আবুল কালাম পাঠান আমার নামে ভিক্তিহীন মিথ্যা মামলা দিয়েছে ।
চরপয়ালী বাজারের বনিক সমিতির সভাপতি ডাঃ সফিউদ্দিন সফি বলেন এসপিসি ওয়াল্ড গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের পর থেকেই বিভিন্ন সময় লোকজন এসে তাদের খুজ করে । এসপিসি ওয়াল্ডের এমডি আল আমিন ঢাকাতে গ্রেফতার হয়েছিল। বর্তমানে সে জামিনে এসে আত্মগোপনে আছে ।
আবুল কালাম পাঠানের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি ।
মতলব দক্ষিন থানা অফিসার ইনচার্জ সালেহ আাহাম্মদ বলেন থানায় তাদের বিরোদ্ধে ওয়ারেন্ট রয়েছে । আমরা তাদেরকে খুজছি ।