1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মৈশাদীতে ধানের শীষের গণসংযোগ করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের গণসংযোগ করলেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট চান।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য সেবাসহ পড়ালেখার ব্যাপারে সহযোগিতা করা হবে। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন।  আপনাদেরকে বয়স্ক ভাতারসহ সকল প্রকার সহযোগিতার ব্যবস্থা করে দেওয়া হবে।
তিনি আরো বলেন, তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে পাওয়া যাবে।
গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশারসহ মৈশাদী  ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিন পুরো মৈশাদী ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট