1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

দিপু সরকারঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এসোসিয়েশনের এক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদিত হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ বাদল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা কামাল।

সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা কমিটির সভাপতি ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। অধিবেশন শুরুর পূর্বে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী পাঁচটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে প্রস্তাব উপস্থাপন করা হয়।

কণ্ঠ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন মোঃ আশরাফুল জাহান শাওলিন। শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন মোঃ ফজলে রাব্বী ইয়ামিন এবং অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন মোঃ আব্দুল হাই।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাকি পদগুলো পূরণ করে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির নিকট অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।

নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ বাদল এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পুনরায় দায়িত্ব পাওয়ায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দুই বছর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট