1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

আমরা সকলে মিলে বিগত তিনটি নির্বাচনে ভোট না দেয়ার বেদনা ঘুচাবো …….. লায়ন মো. হারুনুর রশিদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাসম: ঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বৃহত্তর ঐক্য ও নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। যেই নির্বাচনে আমরা সকলে মিলে বিগত তিনটি নির্বাচনে ভোট না দেয়ার বেদনা ঘুচাবো। কারণ ফ্যাসিবাদি শক্তি আমাদের ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ভোট দিতে দেয়নি। আর সেই ভোটের জন্য এবং পতিত সরকারের দু:শাসন ও স্বৈরাচারী আচরণের জন্যই এদেশের মানুষ তাদের বিতাড়িত করেছিলো। আমাদের সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের পতিত সরকার শুধুই ব্যবহার করেছে। কিন্তু তাদের জন্য প্রকৃত ভাবে কোন কিছুই করেননি। একমাত্র বিএনপি সরকারই যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি নিজে গত দুই যুগ ধরে ফরিদগঞ্জবাসী বিশেষ করে সনাতন ধর্মালম্বীদের পাশে ছিলাম। তাই তারাও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে জেগে উঠেছে। আজকে সভা শুরুর পূর্বে মা-বোনদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, তারা ধানের শীষ প্রতিককে কতটা ভালোবাসে। আরেকটি কথা মনে রাখবেন, বিএনপি একটা, তার প্রতিক একটা ধানের শীষ। তাই কারো প্ররোচনায় বিভ্রান্ত হবে না। ধানের শীষের জোয়ারে সব ভেসে যাবে। কারণ এদেশের মানুষ দলের বাইরে কখনো যায়নি ও যাবেও না।

উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক শাওন পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী,সাবেক যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পেয়ার আহম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী,সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহবায়ক রুবেল হোসেন সর্দার, মহিলা দলের নেত্রী অ্যাড, রোকেয়া বেগম শেফালি, পৌর মহিলা নেত্রী পারুল বেগম, মহিলা নেত্রী শারমিন করিম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট