1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

ফরিদগঞ্জে চাঁদপুর টাইমসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং চাঁদপুর টাইমসের স্টাফ রিপোর্টার মো. শিমুলের সঞ্চালনায় আলোচনা সভার শুরু হয়।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই যুগে চাঁদপুর টাইমস জাতীয় মানের একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের পাঠক এই পোর্টালকে আস্থার ঠিকানা হিসেবে গ্রহণ করেছে। বিশেষ করে খবরের শিরোনাম, উপস্থাপন ও সম্পাদনার মান এটিকে আরও আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে।

তারা আরও বলেন, হাঁটি হাঁটি পা পা করে এক যুগের পথচলা শেষে দ্বাদশ বছরে পদার্পণ সত্যিই আনন্দের। পত্রিকার সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলসহ সংশ্লিষ্ট সব সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে – চাঁদপুর টাইমসের উন্নতির ধারাবাহিকতা আরও বেগবান হবে, এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী, সহ-সভাপতি মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নারায় রবি দাশ, এস. এম. ইকবাল, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সৈকত, সাধারণ সদস্য আব্দুল কাদির, মামুন হোসেন, আমানুল্লাহ খান ফারাবী, সহযোগী সদস্য এফ. এ. মানিক, জসিম হোসেন ও মো. শাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে চাঁদপুর টাইমসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট