1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

মতলব উত্তরে সাবেক চেয়ারম্যান নজরুল হক মিয়ার ইন্তেকাল : জানাযায় ড. জালাল উদ্দিনের অংশগ্রহন

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

আরাফাত আল-আমিন :

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল হক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. .. রাজিউন)। গত ১২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মরহুমের বয়ক হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৩ ডিসেম্বর শনিবার বাদ যোহর ব্রাহ্মনচক ঈদগা ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত সত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।

জানাযার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, নজরুল চেয়ারম্যান আমার একজন মুরব্বি ছিলেন। খুবই ভাল মানুষ ছিলেন। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই মরহুমের জন্য দোয়া করবেন। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট