1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

কৃত্রিম প্রজনন কর্মকর্তা ওয়ালী উল্যাহ এক উপজেলায় ১৫বছর

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী কৃত্রিম প্রজনন কর্মকর্তা মো. ওয়ালী উল্যা সরকার একই কার্যালয়ে ১৫বছর কর্মরত। নানাভাবে উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি এই উপজেলায় নিজের রাজ্য গড়ে তুলেছেন। এই সময়ের মধ্যে নীরবে গড়ে তুলেছেন অর্থ সম্পদ। কিন্তু তার সাথে কথা বলার সময় প্রত্যেকটি বিষয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, তৃতীয় শ্রেণির কর্মচারি হয়ে তিনি বড় ছেলেকে পড়িয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। বেরসাকির বিশ্ববিদ্যালয়ের এই টিউশিন ফি যোগান দিয়েছেন কীভাবে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে এলোমেলো উত্তর দেন। একবার বলেন তার ছেলে মির্জা আব্বাস কলেজে পড়েছেন। আবার অন্য প্রতিষ্ঠানের নাম বলেন। তার টিউশিন ফি মাসে লেগেছে ৩ থেকে ৪ হাজার টাকা। এমন মিথ্যা তথ্য দিতে শুরু করেন।

ওয়ালী উল্যা সরকার একই কার্যালয়ে ঘুরেফিরে কেন দীর্ঘ সময় পার করছেন এবং কী এমন মুধ এই কার্যালয়ে। জানাগেছে, মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তা, চিকিৎসক, উপসহকারী কর্মকর্তা (স্বাস্থ্য) ও কৃত্রিম প্রজনন, অফিস সহকারী সহ মোট ১০ পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৪ জন। ফলে বাকি শূন্য ৬ পদের সকল কিছুই সামলান ওয়ালী উল্যা সরকার নিজেই। তৃতীয় শ্রেণির কর্মচারি হয়েও তিনি নিজেই রোগী দেখেন এবং পেসক্রিপশন লিখেন। শুধু তাই নয়, এর বিনিময়ে রোগীদের কাছ থেকে নেন ফি। আর এভাবেই তার দুর্নীতি এবং অনিয়ম চলছে বছরের পর বছর। এ দৃশ্যই যেন নিয়মিত কর্মযজ্ঞ। তার মিথ্যা ও অজানা তথ্য নিয়ে থাকবে পরের প্রতিবেদন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট