1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মতলবে কৃষি জমি থেকে মাটি কাটায় ১ বছরের জেল ও জরিমান।

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

দিপু সরকারঃ
মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে মজিবুর রহমান নামের একটি ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে ভ্রাম্যমান আদালতে এ জেল ও জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা ভঙ্গের অপরাধে এবং একই আইনের ১৫ ধারা মতে দোষী সাব্যস্তক্রমে তাকে আজ থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল দেয়া হয়েছে। কৃষি জমিতে কিছু জায়গায় ৩ কোদাল ও কিছু জায়গায় ৭/৮ কোদাল মাটি কেটে কৃষি জমি গর্ত করে দীর্ঘদিন যাবৎ মাটি কেটে ইটের ভাটা ও নির্মানাধীন বাড়ীর মালিকদের কাছে বিক্রি করছে।
একাধিক কৃষক জানান, এভাবে মাটি কেটে বিক্রি করলে আমাদের পাশের জমিগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং বর্ষাকালে ও বৃষ্টির মৌসুমে জমি ধ্বসে পড়াসহ কৃষি জমি ও ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, পূর্বে একাধিকবার সতর্ক করা হলেও সে মাটি কাটা বন্ধ করেনি। কৃষি জমি থেকে অনুমতি ব্যতিত মাটি কাটার অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল দেয়া হয়েছে। কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট