1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

হাজীগঞ্জে ইঞ্জিন চালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগী বহনকারী ট্রলির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো.কিবরিয়া (৩০) নামের যাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থলে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় নারী সহ আহত হয়েছে আরো ৩জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ইউপি সদস্য জাফরের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রিরা হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত রিনা বেগম বলেন, আমাদের বহনকারী অটোরিকশা দ্রুত গতি ছিলো, ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগীর ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। এতে যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যায়। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েছে। ট্রলির সাথে মারাত্মক সংঘর্ষের কারণে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ঘটনার পর পর আমরা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই, তবে তাৎক্ষনিক তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা চালক রয়েছেন। ট্র্রলি ও অটোরিকশা আটক রেখে পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসি। আহত যাত্রী রিনা আমাকে জানান, নিহত ব্যক্তির নাম কিবরিয়া। অটোরিকশার সাথে মুরগীবহনকারী গাড়ির সংঘর্ষ ঘটে। এর পরে কি হয়েছে তিনি আর স্মরণ করতে পারেন না।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর জব্বার বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা, ট্রলি ও মৃত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট