1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

আইনি সহায়তা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার. – বিচারক মোঃ আব্দুল হান্নান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
 চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১মার্চ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হান্নান।
বিদায়ী বক্তব্যে বিচারক মোঃ আব্দুল হান্নান বলেন, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমি দুই বছর দায়িত্ব পালন করেছি। এ সময় লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে দেখেছি। সামান্য বা তুচ্ছ বিষয়ে কোনো আসামি যেন দীর্ঘদিন জেলহাজতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, কেউ যদি বিনা কারণে হাজতে থাকে বা অন্যায়ভাবে মামলায় জড়িয়ে পড়ে, তাহলে তার মুক্তির জন্য লিগ্যাল এইড কমিটিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আইনি সহায়তা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির যারা আছেন তারা আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্চেন। চাঁদপুর প্রেস ক্লাবের যারা সভাপতির দায়িত্বে ছিলেন, তারা আমাদের সহযোগিতা করেছেন৷ যা প্রসংশনীয়। জেলখানা কর্তৃপক্ষ যেন এধরনের মামলাগুলো কোর্টের নজরে আনবেন।
সভায় জানানো হয়, গত মাসে মোট ১১টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এসব মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আইনজীবীদের আবেদন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি লিগ্যাল এইড একটি সরকারি আইনগত সেবা—এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমে প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলিম এর পরিচালনায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী,চাঁদপুর সদর উপজেলা অফিসার ও সিভিল সার্জন প্রতিনিধি ডা. মোঃ রফিকুল হাসান ফয়সাল, জেলা সুপার জুবাইর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা তপন চন্দ্র বেপারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড:জাকির হোসেন ফয়সল এবং জীবনদ্বীপ সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভুষণ মজুমদার।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, লিগ্যাল এইড সম্পর্কে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেমিনার ও সচেনতামূলক সভা করা প্রয়োজন। যাতে লিগ্যাল এইডের মাধ্যমে গরীব ও অসহায় মানুষ আইনী সহায়তা পাচ্ছে তা জানত পারবে। এ বিষয়ে  চাঁদপুর প্রেসক্লাবের  মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাপক প্রচার চালানো হবে। লিগ্যাল এইডের পজিটিভ কর্মকান্ড চাঁদপুর প্রেসক্লাব  সবসময়ই  সহযোগিতা করবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সহকারী কৌশলী এ জেড এম রফিকুল হাসান, নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট শিরিন আসমা সুলতানা মুক্তা, স্থানীয় সরকার বিভাগের ম্যানেজার মমতাজ বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া আগামী ২৮ এপ্রিল-২০২৬ চাঁদপুরে   জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে  আইনগত সহায়তা দিবস-২০২৬ পালনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে বিদায়ী বিচারক মোঃ আবদুল হান্নানকে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট