1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে ৩ ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ উপজেলায়  জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার নায়েরগাঁও ও নারায়ণপুর বাজার এলাকার পেট্রোল পাম্প ও জ্বালানি তেলের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।

 

 উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চাহিদা মোতাবেক জ্বালানি তেল ( ডিজেল, পেট্রোল ও অকটেন) বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং  ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় ও লাইসেন্স না  থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা  জরিমানা ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

 যার মধ্যে নায়েরগাঁও বাজারের জাকির ট্রেডার্স এর ম্যানেজার কাউসার আহমেদ (৪৫)কে ৪০ হাজার টাকা জরিমানসহ ১১৫ লিটার ডিজেল জব্দ করা হয়  এবং নারায়ণপুর বাজারের খন্দকার ট্রেডার্স এর মালিক মোঃ বাবুল খন্দকার (৫২) কে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়া  নারায়ণপুর বাজারের মেসার্স হারুন ট্রেডার্স এর পরিচালক আব্দুল মোতালেব (২৬) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাড কেএম ইশমাম বলেন,জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের সঠিক তথ্য দিতে না পারায় এবং লাইসেন্স না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জেল ও জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১১৫ লিটার ডিজেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের জন্য প্রদান করা হয়।

# দিপু সবকার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট