1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গত ২৯ মার্চ ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে। এসময় শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের বরুই পুকুরিয়া সমিতি অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সামসুজ্জামান (৩০), তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা এবং মোঃ আকাশ (২৩), তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট