1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুরে চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

চরাঞ্চল থেকে প্রসবব্যাথা নিয়ে হাসপাতালে আসার আগেই চাঁদপুর লঞ্চঘাটে কন্যা সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ওই প্রসূতিকে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে।

চাঁদপুর লঞ্চঘাটের নৌ থানা পুলিশ জানায়, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহায়তা করেছে।

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্দেশ্য আসার পথে প্রসব ব্যাথা উঠে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে। সন্তান ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।

এদিকে লঞ্চ মালিকপক্ষ এই দম্পতিকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন। পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সবসময়ের জন্য ফ্রি করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট