1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :

হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাইমচরে চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার জাল ও ৩০ কেজি জাটকা ও ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা উপকূলীয় এলাকা চরভৈরবী ও আমতলিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বি.এম. আশরাফুল হক।

তিনি বলেন, সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার চরভৈরবী ইউনিয়নের খুরশীদ আলীর মোড় (খুইশ্যার মোড়) ও আমতলী এলাকায় উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল, ৫০ হাজার মিটার অন্যান্য জাল, ৩০ কেজি জাটকা এবং ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত জাল কোস্ট গার্ড নয়ানী আউটপোস্ট এলাকায় আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন সহ কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট