1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

হাইমচর মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় বিশেষ অভিযানে এসব জেলেদের আটক করা হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক।

উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৪টা থেকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় জাটকা ধরা অবস্থায় ইশানবালা নামক স্থানে হাতেনাতে ৩৮ জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মানবিক দিক বিবেচনা করে ১০ জন শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। আটক জেলেরা সবাই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার বাসিন্দা।

রাত ১১টার দিকে উপজেলার কাটাখালি লঞ্চঘাটের পন্টুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক বলেন, শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত টাস্কফোর্স অভিযানের কার্যক্রম পরিচালনা করে। জাটকা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীতে নিয়মিত টহল চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ সহ মৎস্য অধিদপ্তর ও টাস্কফোর্সের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট