1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়  চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা ৮ হাজার টাকা শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়ি  ভাংচুরের অভিযোগ আটক ২  ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের, বাবা গুরুতর আহত হাইমচর মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক চাঁদপুরে জাটকা ধরায় ৬ জেলে আটক, ৩ জনের কারাদন্ড স্বামীর মুখে দুর্গন্ধ, শাহরাস্তি থানায় স্ত্রীর লিখিত অভিযোগ শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবীতে শিশুদের মানববন্ধন শাহরাস্তিতে নারীর পেটের ৮ কেজি টিউমার অপসারণ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা ৮ হাজার টাকা

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শহরের গণি স্কুল এলাকায় সেবা হার্ডওয়্যার নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। লাইসেন্স ব্যতীত এলপিজি সিলিন্ডার গ্যাস সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এছাড়া অভিযানের অংশ হিসেবে জেলার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রাছেল গাজী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট