1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে ৮ বছরের শিশু আদিবা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা ফরিদগঞ্জে গণধর্ষন মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়  চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা ৮ হাজার টাকা শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়ি  ভাংচুরের অভিযোগ আটক ২  ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের, বাবা গুরুতর আহত হাইমচর মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক চাঁদপুরে জাটকা ধরায় ৬ জেলে আটক, ৩ জনের কারাদন্ড

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চাঁদপুর শহরের খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শহরের ওয়াপদা গেট খলিশাডুলি এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করা, গ্যাস বিক্রয়ের বৈধ লাইসেন্স না থাকা, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ না থাকা, অগ্নিনির্বাপকের মেয়াদ না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে এলপিজি ট্রেডিং নামে ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

০৬.০৪.২০৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট