1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান ফটক ও অফিস কক্ষে তালা হিউম্যান রাইটস অ্যালাইভ-এর উপদেষ্টা কমিটিতে মোঃ শাহাবুদ্দিন খান মনোনীত ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ ভষ্মীভূত হাইমচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা শুরু শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা হাজীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ মতলব উত্তর মিড – ডে মিলে পচা ডিম, শিক্ষার্থীদের ক্ষোভ

ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ ভষ্মীভূত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জের কালিরবাজারে ভয়াবহ অগ্নীকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে।   বুধবার (৮ এপ্রিল ২০২৬) গভীর রাতে অগ্নীকাণ্ডের ঘটনায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুণের সংবাদ ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। গভীর রাতে তারা সংবাদ পান কালির বাজারে দোকানে আগুন লেগেছে। এসে দেখতে পান তাদের সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো আবুল কালাম (লেপ-তোষকের দোকান), কিরণ চন্দ্র দাস (কসমেটিকস), শরীফ আহমেদ (থাই দোকান), মিঠু (ফলের দোকান), আনেয়ার (কনফেকশনারী), মহসীন পাটওয়ারী (গার্মেন্টস ও জুতা)। এতে তাদের অন্তত অর্ধকোটি টাকার সম্পদ ও মালামাল পুড়ে গেছে।

কালির বাজার ব্যবসায়ী কমিটির জাকির খান বলেন, কিছুদিন পরপর কালির বাজারে অগ্নীকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতংকগ্রস্থ। গত একদশকে অন্তত ৮/১০ বার বাজারে ছোট বড়ো অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে। এতে অনেক ব্যবসায়ীই এই বাজার থেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তারা।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. বিল্লাল হোসেন বলেন, অগ্নীকাণ্ডের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তবে অগ্নীকাণ্ডের সূত্রপাতের বিষয়টি তারা নিশ্চিত নন। এর আগেও একাধিকবার কালির বাজারে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, অগ্নীকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

# নারায়ন রবিদাস:

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট