১৪এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ১৪৩৩বর্ষের প্রথম প্রহরে পদার্পন করলাম। আমাদের মাঝ থেকে ১টি বছর হারিয়ে গেছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। নতুন বছরে আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাং মুক্ত চাঁদপুর গড়তে চাই। নতুন সরকার যেন এই নতুন বছরে জাতিকে আমরা যেই প্রত্যাশার কথা শুনিয়েছি, যা বলেছি তা যেন পালন করতে পারি। সবার সহযোগিতা নিয়ে চাঁদপুর-৩ কে আমরা যেন সুন্দরভাবে গড়তে পারি। এ প্রত্যাশা রেখে সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আমি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। পহেলা বৈশাখের শুরুতে বর্ষবরণকে বরণ করে নিতে চাঁদপুর প্রেস ক্লাব এ আয়োজন করায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেন, পুরনো দিনের গ্লানি ও হতাশা আমরা যেন ভুলে যাই। সবকিছু যেমন নতুন করে উঠবে। আমাদের প্রানে নতুন প্রানের সঞ্চার হবে। দেশটাকে নতুন করে সাজাতে আমাদের মনে যেন সেই প্রচেষ্টা আসে। আগের দিনের দূর্ণীতি চাঁদাবাজি, মব কালচারর যতকিছু আছে, এগুলো সব যেন আমরা ভুলে যাই। সব কিছু পিছনে পেল, নতুন সব কিছু ভাবতে শিখতে হবে। যাতে করে আমরা বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে পারি।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩এর শুভেচ্ছা। আমরা ১৪৩২পেরিয়ে ১৪৩৩বঙ্গাব্দে বরণ করেছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রেসক্লাবের সদস্য ও সদস্যদের পরিবার সহ প্রত্যেককে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ আন্তরিক ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোঘল সম্রাটের আমল থেকে এ বাঙ্গালী সংস্কৃতি ঐতিহ্য ধারাবাহিকভাবে পালন করে আসছে৷ এটা আমরা বাঙ্গালী জাতি জীবনে ধারন করছি৷
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, বাংলাদেশ জামায়াতের ইসলামী চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির,
সিনিয়র সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদ, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি চৌধুরী ইয়সিন ইকরাম, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জামাল সাকিব, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন,কাদের পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য ইলিয়াছ পাটওয়ারী, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, প্রেস ক্লাবের সদস্য নেয়ামত হোসেন, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল-আমিন ভূইয়া, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক কে এম মাসুদ, এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালীসহ, আমন্ত্রিত রাজনৈতিক নেতৃব্দ, প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও পরিবারবর্গ, সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দগণ।
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা ভাত,রুপ চাঁদা মাছ,ভর্তা,মুরগী,খই,বাতাসি,মিস্টি,দধি,জিরাপীসহ নানা আপ্যায়নে আগত অতিথি ও সাংবাদিকদের আপ্যায়িত করা হয়।