1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন শাহরাস্তিতে রাতের অভিযানে ১৪ শিক্ষার্থী আটক” অভিভাবকের জিম্মায় মুক্ত শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! হাইমচরে ভেকু দিয়ে ফসলি জমি কেটে মাছের প্রজেক্টের চেষ্টা বৃহস্পতিবার সস্ত্রীক হজ্বে যাচ্ছেন বিএনপির নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী মোশারফ হোসাইন মিসেস ইন্ডিপেন্ডেন্ট ২০২৬’-এ ইতিহাস গড়লেন তমা রশিদ শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফরিদগঞ্জে উন্মুক্ত নদীকে মরা ডাকাতিয়া নামে  অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবি মতলবে খাদেরগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া: সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে সরগরম এলাকায় 

শাহরাস্তিতে রাতের অভিযানে ১৪ শিক্ষার্থী আটক” অভিভাবকের জিম্মায় মুক্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় ওয়াকওয়েতে অবস্থান করায় ১৪ জন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
গত ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে থানা পুলিশের একটি দল ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত ১৪ জন শিক্ষার্থীকে দেখতে পেয়ে তাদের রাতের বেলায় অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। তবে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় প্রাথমিকভাবে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে আটক শিক্ষার্থীদের পিতা-মাতা ও অভিভাবকরা থানায় উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীরা ভবিষ্যতে সন্ধ্যার পর বাইরে অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার অঙ্গীকার করে। বিষয়টি বিবেচনায় নিয়ে এবং প্রথমবারের মতো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সকল শিক্ষার্থীকে সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে রাস্তাঘাট, মাঠ বা জনসমাগমস্থলে ঘোরাফেরা না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পুলিশ আরও জানায়, কিশোরদের সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে শাহরাস্তি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট