1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন শাহরাস্তিতে রাতের অভিযানে ১৪ শিক্ষার্থী আটক” অভিভাবকের জিম্মায় মুক্ত শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! হাইমচরে ভেকু দিয়ে ফসলি জমি কেটে মাছের প্রজেক্টের চেষ্টা বৃহস্পতিবার সস্ত্রীক হজ্বে যাচ্ছেন বিএনপির নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী মোশারফ হোসাইন মিসেস ইন্ডিপেন্ডেন্ট ২০২৬’-এ ইতিহাস গড়লেন তমা রশিদ শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফরিদগঞ্জে উন্মুক্ত নদীকে মরা ডাকাতিয়া নামে  অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবি মতলবে খাদেরগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া: সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে সরগরম এলাকায় 

শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ২০২৫–২৬ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন পাটোয়ারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরে তিনি ৩ লাখ ৪৯ হাজার টাকা পৌরকর পরিশোধ করে এই স্বীকৃতি অর্জন করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পৌরসভার প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মসম্পাদন সহায়তা প্রদান বিষয়ক এক সভায় তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, নিয়মিত কর পরিশোধের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন। তিনি বলেন, পৌরসভা স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করে। এসব কার্যক্রম পরিচালিত হয় সরকারি বরাদ্দের পাশাপাশি নাগরিকদের করের ওপর নির্ভর করে। নিয়মিত কর প্রদান নাগরিক দায়িত্ব, আর সেই করের সঠিক ব্যবহার নিশ্চিত করা পৌরসভার কর্তব্য।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আক্তার হোসেন পাটোয়ারী বলেন, যেকোনো স্বীকৃতি গর্বের বিষয়। তিনি নিয়মিত কর প্রদানকে নাগরিক দায়িত্ব হিসেবে দেখেন এবং পৌরসভার উন্নয়নে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তিনি অন্যদেরও কর প্রদানে উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মইনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, প্রধান সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌরসভার যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা এবং যুবদলের সাবেক কনভেনার আবুল কাশেম আকাশ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার ব্যবস্থায় কর প্রদানের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের সম্মাননা কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট